1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দিতে শেষবারের মতো ৬ মাস সময় পেল টাস্কফোর্স

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেষবারের মতো আরও ছয় মাসের সময় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত স্পষ্টভাবে বলেন, “এই সময়ই শেষ সুযোগ— ছয় মাসের মধ্যেই প্রতিবেদন দিতে হবে।”

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, সাগর-রুনির পরিবারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ২২ এপ্রিল একই মামলায় হাইকোর্ট ৬ মাস সময় দিয়েছিল। এবারসহ মোট ১২১ বার সময় বাড়ানো হলো এই বহুল আলোচিত মামলার তদন্তের জন্য।

গত বছর ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তে গঠিত হয় উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি, যার আহ্বায়ক পিবিআই প্রধান। কমিটিতে রয়েছেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র‌্যাবের একজন প্রতিনিধি।

দুদফায় প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ার পর আদালত এবার “শেষবারের মতো” আরও ছয় মাস সময় বাড়াল।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার (মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক) ও মেহেরুন রুনি (এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক)। দীর্ঘ ১৩ বছরেও এ মামলার তদন্ত শেষ হয়নি, যা দেশের অন্যতম রহস্যঘেরা হত্যা মামলাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss