ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে।
মোজতবা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তাদের লক্ষ্য কেবল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো।
তিনি বলেন, “এই অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা অব্যাহত থাকবে।”
যুদ্ধ কতদিন চলবে—এ বিষয়ে তিনি বলেন, ইরানের জনগণের স্বার্থ বিবেচনা করেই সে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য এই নেতৃত্বের অবস্থান গুরুত্বপূর্ণ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৯ দিন পর, ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.