1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

‘সন্ত্রাসের রাজনীতি আর নয়’ হাতিয়াবাসীর উদ্দেশে আবদুল হান্নান মাসউদ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, সন্ত্রাসের রাজনীতি পেছনে ফেলে দেওয়া হয়েছে এবং তা আর পুনরুদ্ধার করতে চান না তারা। বুধবার (৪ জানুয়ারি) ২নং চানন্দি ইউনিয়নের পাঞ্জাবাজারে নির্বাচনী গণসংযোগে সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, যারা এখনও সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে যাচ্ছে, তাদের এবার লাল কার্ড দেখানোর সুযোগ এসেছে। তিনি বলেন, “হাতিয়ার মানুষ এখন মুক্তি চায়। আত্মসম্মানে তারা বুঝে গেছে—এখন আর পাঁচশ বা এক হাজার টাকায় বিক্রি হওয়ার সময় নেই। ফ্যামিলি কার্ড বা ১০ টাকার চালের লোভ দেখিয়েও আর ভোট কেনা যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা কথা দিয়েছিলাম হাতিয়ায় ফেরি চালু করব—আজ তা বাস্তবায়ন হয়েছে। রাস্তাঘাটের কাজ চলমান রয়েছে। আমরা বলেছিলাম সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে—সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। আপনারা যদি শাপলা কলি প্রতীকে ভোট দেন, তাহলে আগামী দিনে আপনাদের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ হাতিয়া উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।”

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের প্রসঙ্গে তিনি বলেন, “যাদের বাড়িঘর নদীর কবলে পড়েছে, তাদের নতুন করে ভূমি বন্দোবস্ত করে দেওয়া হবে। যাতে তারা পরিবার নিয়ে নিরাপদ ও সুন্দরভাবে বসবাস করতে পারেন।”

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির শাহ এডভোকেট মাহফুজুল হক, ২নং চানন্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, চানন্দি ইউনিয়নের এনসিপির আহ্বায়ক জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss