1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সচিবালয়ে হঠাৎ পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন একাধিক মন্ত্রণালয়

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯ Time View

সচিবালয়ে প্রবেশ করেই নিজ দফতরে না গিয়ে একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছে তিনি সরাসরি ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এরপর একই ভবনের বিভিন্ন তলায় গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরে ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও পরিদর্শন করেন তিনি। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে যান সরকারপ্রধান।

পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

এদিকে, অন্যান্য দিনের মতো আজও ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকালে কৃষক কার্ড সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss