ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে প্রথম চার দিনে প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে নির্বাচন কমিশন (ইসি) ১০০টি আবেদন শুনানি করে। গতকাল বুধবার শুনানি শেষে ৭৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সঙ্গে ১৮ জনের আবেদন বাতিল করা হয়েছে এবং ৮ জনের আবেদন স্থগিত রাখা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রার্থীদের ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি থাকলে তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।
গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিল আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে
প্রার্থিতা ফিরে পেয়েছেন: ২৭৭ জন
বাতিল হয়েছে: ৮১টি আবেদন
স্থগিত রাখা হয়েছে: ২৩টি আবেদন
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হয় ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হয় আপিল শুনানি।