1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা, পাঠানো হলো ১২ দফতরে

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ Time View

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা দেশের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই সংশ্লিষ্ট ১২টি দফতরে পরোয়ানাগুলো পাঠানো হয়।

এর আগে, বুধবার টিএফআই সেল ও জেআইসি সেলের গুম সংক্রান্ত দুটি মামলার অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

দুটি মামলায় মোট পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে। টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জন আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিলেন, তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আইন অনুযায়ী তারা আর কর্মরত বলে গণ্য হবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss