টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী আর নেই। শুটিং চলাকালে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি সিরিয়ালের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাহুল। ভারতের তালসারি সৈকত-এ চলছিল শুটিং, সেখানেই পানিতে ডুবে যান তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে দিঘা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। উল্লেখ্য, রাহুল অরুণোদয় ব্যানার্জী টালিউডে বড় ও ছোট—দুই পর্দাতেই সমানভাবে কাজ করেছেন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে।
Leave a Reply
You must be logged in to post a comment.