1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিপে গিয়ে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মরছে অসুস্থ নাবিক সোহেল রানা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩২০ Time View

ডেস্ক রিপোর্টঃ  সম্প্রতি বাংলাদেশের মালিকানাধীন এমভি আব্দুল্লাহ দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবরে প্রতিনিয়ত জিম্মি নাবিকদের অডিও বার্তা গুলোর রেশ কাটতে না কাটতেই এবার ভেসে আসলো আরেক নাবিকের অডিও রেকর্ড। অসুস্থ হয়ে সঠিক চিকিৎসা ও খাবার না পেয়ে মুমূর্ষু অবস্থার বিবরণ জানিয়ে একটি অডিও ক্লিপ আসছে গণমাধ্যমের হাতে। সেখানে শোনা যাচ্ছে করুন কন্ঠে সোহেল রানা নামের এক নাবিককে বলতে শোনা যায়,তার কয়েকদিন ধরে প্রচুর জ্বর। প্যারাসিটামল ব্যতীত কোন উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। ক্যাপ্টেনকে বার বার অনুরোধ করার ফলে কোন সুরহা পাচ্ছেন না তিনি। বিশুদ্ধ পানি ও খাবার ও দেওয়া হচ্ছেনা তাকে। যাতে করে অসুস্থতা আরও তীব্র হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য অনুরোধ করলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ও হুমকি প্রদান করছেন ওই শিপে থাকা ক্যাপ্টেন।দুবাইয়ের সীমাটেক কোম্পানির মালিকানাধীন GFS JUNO (স্থানীয় এজেন্ট বাংলাদেশ এর রিলায়েন্স শিপিং সার্ভিস)জাহাজটি এই রিপোর্ট লেখা পর্যন্ত শিপটি সৌদি আরবের জেদ্দা পোর্টে আছে। সোহেল রানা রাজশাহী জেলার পুঠিয়া থানার হাতিনাদা গ্রামের মুনতাজ স্বর্নকারের ছেলে। তার র‍্যাংক এবি। তার জীবন বাঁচাতে দ্রুত সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন অসুস্থ এই নাবিক ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss