1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ধাক্কা কাটেনি, বিলম্বে ছাড়ছে ফ্লাইট

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল পুনরায় শুরু হলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি ফ্লাইট সূচি। বেশিরভাগ ফ্লাইটই ছাড়ছে নির্ধারিত সময়ের বহু ঘণ্টা পর, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে, বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের শিডিউলে থাকা অনেক ফ্লাইট আজ সকালে ছাড়তে বাধ্য হয়। কিছু ফ্লাইট ছাড়তে হচ্ছে নির্ধারিত সময়ের ১০ থেকে ১২ ঘণ্টা পরেও। সকালের ফ্লাইটগুলোও শিডিউল বিপর্যয় এড়াতে পারেনি—২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে প্রতিটি উড়ানে।

উল্লেখ্য, শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ৩৭টি ইউনিট ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিজিবি সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় প্রায় সাত ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। কয়েকটি ফ্লাইট বিকল্প হিসেবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ও পাঁচ সদস্যের পৃথক কমিটি গঠন করেছে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss