1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

লেবাননে হামলা জোরদার ইসরায়েলের, জেরুজালেমে ঘরবাড়ি ধ্বংসে বাস্তুচ্যুত বহু পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

লেবাননে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের সাইদন শহরের কাছে একটি গাড়িতে বিমান হামলা চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে অন্তত ১৩টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০টি।

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি সেনাদের হামলা থামেনি। গাজা সিটিতে সর্বশেষ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ৯৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৯২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss