1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

রোজার আগে চড়া দামে বিক্রি হচ্ছে নাটোরের সবজি, লেবু ২০ টাকা পিস

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

রমজান মাস শুরুর আগমুহূর্তে নাটোর জেলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। শীতের শেষ সময়ে সাধারণত সবজির দাম কমে এলেও এবার আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।

নাটোর শহরের বৃহত্তম পাইকারি বাজার স্টেশন বাজার ঘুরে দেখা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ৪৫ থেকে ৫৫ টাকা এবং শসা ৫০ থেকে ৬০ টাকা দরে। লেবু বিক্রি হচ্ছে প্রতি পিস ১৬ থেকে ২০ টাকায়।

গত তিন দিনের ব্যবধানে বেগুন, শসা ও টমেটোর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, মুলা ১৮ থেকে ২০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা এবং আলু ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রমজানে ইফতারের জন্য প্রয়োজনীয় এসব সবজির দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বাজারে আসা ক্রেতা হারুনূর রশিদ বলেন, “রমজান উপলক্ষে অনেক মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে যায়। কিন্তু আমাদের এখানে উল্টো চিত্র। ইফতারে ব্যবহৃত বেগুন, টমেটো ও শসার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।”

আরেক ক্রেতা নাহিদ বলেন, “মাত্র তিন দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়েছে। অন্য বছর এ সময় সবজির দাম অনেক কম থাকে। এবার আলু ছাড়া সব সবজিই বেশি দামে বিক্রি হচ্ছে।”

এদিকে আড়তদার আবদুর রাজ্জাক জানান, বেগুন, টমেটো ও লেবুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। তিনি বলেন, “ক্ষেত থেকে তুলনামূলক কম সবজি উঠছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বাজার স্বাভাবিক হতে আরও প্রায় ১০ দিন সময় লাগতে পারে।”

কৃষক রশিদ বলেন, মাঠে ফলন কম হওয়ায় সরবরাহ হ্রাস পেয়েছে। তবে কোনো সিন্ডিকেট নেই দাবি করে তিনি জানান, ফলন কম হলেও বেশি দামে বিক্রি হওয়ায় কৃষকরা কিছুটা লাভবান হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss