1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ-এ জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। আরব নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে কঠোর বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে—
৫৫ বছর বা তার বেশি বয়সি পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সি নারী, সর্বোচ্চ ১২ বছর বয়সি শিশু (প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে)। এই শ্রেণির ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাবেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ‘সিওজিএটি’ এক বিবৃতিতে জানায়, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার মুসল্লিকে টেম্পল মাউন্ট এলাকায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা ৫৫ বছর থেকে, নারীদের ক্ষেত্রে ৫০ বছর থেকে এবং ১২ বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে।

রমজান মাসে সাধারণত লক্ষাধিক ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং পূর্ব জেরুজালেমে অবস্থিত। অঞ্চলটি ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয় এবং পরে সংযুক্ত করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss