আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এ একযোগে সম্প্রচার করা হবে।
এদিকে, এর আগে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ প্রদান করেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সকলের সঙ্গে স্মরণীয় ফটোসেশনে অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.