রমজান মাসে নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ মোট ২৫টি স্পটে সাশ্রয়ী দামে এসব পণ্য বিক্রি করা হবে। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, নির্ধারিত দামে
এই উদ্যোগ বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সরকারের এই উদ্যোগ তাদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়া হবে।