1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

যে কারণে জুলাই হয়েছিল, তা যেন আর না হয়: জামায়াত আমির

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে জনগণ যেন আর ভোগান্তিতে না পড়ে—সে লক্ষ্যেই সরকারি দলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির শফিকুর রহমান

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ আজ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এই অবস্থা থেকে জনগণকে মুক্ত করতে হলে সরকারি দলকে আন্তরিক উদ্যোগ নিতে হবে। সে ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সংগ্রাম করেছে, সেই প্রেক্ষাপটে দলটি তাদের দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে। সেই ত্যাগের কথা স্মরণ রেখে সংসদ পরিচালিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। তবে যদি জুলাইয়ের আকাঙ্ক্ষা ভুলে যাওয়া হয়, তাহলে জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। যে কারণে জুলাই হয়েছিল, সেই কারণ যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়—এটাই আমাদের চাওয়া।

জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, অতীতেও তারা বারবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় সংসদের কার্যক্রম শুরুর প্রাক্কালে আবারও তাদের স্মরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৈষম্য সৃষ্টি এবং ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণেই এক সময় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতে ইসলামিকে সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন, তাদের সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানানো হচ্ছে। নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, বিরোধী দল হিসেবে দলটি সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে সরকারি ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss