1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১২৩ কারাবন্দিকে মুক্তি দিল বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে অন্তত ১২৩ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে বেলারুশ। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বেলারুশের গুরুত্বপূর্ণ রফতানি পণ্য পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার বিনিময়ে বন্দিমুক্তির এই পদক্ষেপ আসে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী এলেস বিয়ালিয়াটস্কি, বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা, রাজনীতিবিদ ম্যাক্সিম জ্যাঙ্কসহ বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিক ও মানবাধিকারকর্মী।

এছাড়া মুক্তি পেয়েছেন ইউক্রেনের অন্তত ১১৪ জন বন্দি। বেলারুশ প্রশাসন জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের জন্য প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত জন কোয়ালে বলেন, “দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss