1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা: মধ্যপ্রাচ্য উত্তেজনায় হুমকির মুখে মার্কিন নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৪ Time View

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রোববার (২২ জুন) পৃথক বিবৃতিতে এ সতর্কতা জারি করে জানায়—বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মার্কিন নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসী হামলার সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল-ইরান সাম্প্রতিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ রাখা হচ্ছে, যা মার্কিন নাগরিকদের ভ্রমণ কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে মার্কিন নাগরিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে—বিদেশে যাত্রার আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কনস্যুলার সতর্কতাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ভালোভাবে জেনে নিতে হবে। নিরাপদ স্থানে অবস্থান, জনসমাগম এড়িয়ে চলা এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ইরান হামলার পর ‘লো-ইন্টেনসিটি সাইবার অ্যাটাক’ এবং ‘লোন উলফ অ্যাসল্ট’-এর ঝুঁকি বেড়েছে। অর্থাৎ, একক বা বিচ্ছিন্ন হামলাকারীদের আক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, “যদি বর্তমান ইরানি সরকার ইরানকে ‘আবার মহান’ করতে না পারে, তবে তাদের শাসনব্যবস্থা পরিবর্তন করা উচিত নয় কেন?” তিনি পোস্টটি শেষ করেন নিজস্ব ভঙ্গিতে তৈরি করা একটি স্লোগানে: “MIGA!!!” অর্থাৎ “Make Iran Great Again”—যা তার পূর্ববর্তী জনপ্রিয় স্লোগান “MAGA” (Make America Great Again)-এরই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss