1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

‘যাদের ত্যাগে দেশে ফেরা সম্ভব হয়েছে, আজ তারাই উপেক্ষিত’ জুলাই যোদ্ধাদের অবহেলার অভিযোগ জামায়াত আমিরের

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

জুলাই আন্দোলনের যোদ্ধাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যাদের আত্মত্যাগের কারণে কেউ কেউ দেশে ফিরতে পেরেছেন এবং আবার ক্ষমতার স্বপ্ন দেখছেন, আজ তারাই সেই জুলাই যোদ্ধাদের অবহেলা করছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনী সফরের অংশ হিসেবে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “যাদের কারণে কারো কারো দেশে ফেরা, কেউ আবার দেশ শাসনের স্বপ্ন দেখছেন, আজ তারাই জুলাই যোদ্ধাদের অস্বীকার করছেন। একটি দল এখন জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্র বানিয়ে রেখেছে।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা যদি আচরণবিধি ভঙ্গ করি, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আপনি দেখার কে? আমাদের কর্মসূচিতে বাধা দিতে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু জনগণকে মুক্তি দিতে আমরা কোনো বাধাই মানবো না।”

এ সময় লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে লক্ষ্মীপুরে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজননকেন্দ্র পুনরায় চালু করা হবে। পাশাপাশি মেঘনা নদীতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

সমাবেশ থেকে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss