1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, শুরু হচ্ছে সংস্কারকাজ

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পর সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। যমুনার অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদের অংশ হিসেবেই এ কাজ করা হবে।

এদিকে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে যমুনায় উঠবেন কি না—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংস্কারকাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দীর্ঘদিন ধরে সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভবনটির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss