1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

যমুনার সামনে উত্তেজনা: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারে চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ Time View

ঢাকার যমুনা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে একাধিকবার সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে, আটক করা হয় বেশ কয়েকজনকে।

সকালে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এরপর সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের নিষেধ অমান্য করে তারা যমুনার দিকে পদযাত্রা শুরু করেন।

মৎস্য ভবন মোড় এবং কাকরাইল মোড়—দু’স্থানে পুলিশ বাধা দিলেও বিক্ষোভকারীরা বসে পড়েন। এরপর পুলিশের পক্ষ থেকে ১০ মিনিটের আল্টিমেটাম দেওয়া হয় যমুনা এলাকা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান বজায় রাখায়, পুলিশ প্রথমে জলকামান ও পরে পর্যায়ক্রমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক ধাপে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী, এতে বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশের দাবি, আইনশৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিক্ষোভকারী সদস্যরা তাদের দাবির মধ্যে উল্লেখ করেছেন:

  • চাকরি পুনর্বহাল

  • পূর্ণ পেনশন সুবিধা

  • পরিবারসহ পুনর্বাসন

তাদের অভিযোগ, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির পর নানা পর্যায়ে অনেক নিরীহ সদস্য চাকরিচ্যুত হন, যাদের মধ্যে অনেকেই এখনও মানবেতর জীবন যাপন করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss