1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

যমুনায় এনসিপির জুলাই সনদে স্বাক্ষর

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সনদে স্বাক্ষর করে।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে দীর্ঘ সাত মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার পর গত বছরের ১৭ অক্টোবর ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেদিন ২৪টি রাজনৈতিক দল সনদে সই করে। পরে আরও একটি দল এতে যুক্ত হয়। তবে এনসিপি ওই অনুষ্ঠানে অংশ নেয়নি এবং তখন সনদে স্বাক্ষর করেনি।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, কোনো রাজনৈতিক দল সনদে সই না করলেও পরবর্তীতে স্বাক্ষরের সুযোগ থাকবে।

সনদে স্বাক্ষর না করার পেছনে তখন এনসিপি তিনটি দাবি তোলে—
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে এবং তা জারি করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
২. গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) কার্যকর থাকবে না।
৩. গণভোটের রায়ের ভিত্তিতে পরবর্তী সংসদ সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

পরবর্তীতে এনসিপি আর সনদে স্বাক্ষর করেনি। তবে গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। এই আদেশের অধীনে গত ১২ ফেব্রুয়ারি জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়।

গণভোটে মোট ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলাফলে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss