1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইংলিশ ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

ক্লাবের হয়ে ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ ইংলিশ ফুটবলার ইথান ম্যাকলিয়ড। মাত্র ২১ বছর বয়সী এই রাইট উইঙ্গার ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলসফিল্ডের হয়ে খেলতেন।

ইংল্যান্ডের ন্যাশনাল লিগ নর্থে বুধবার (১৭ ডিসেম্বর) বেডফোর্ড টাউনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ম্যাকলসফিল্ড। ওই ম্যাচে বদলি খেলোয়াড়দের তালিকায় থাকলেও মাঠে নামানো হয়নি ইথানকে।

ম্যাচ শেষে নিজ গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নর্থ্যাম্পটনের কাছে তার চালানো মার্সিডিজ গাড়ি সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এক শোকবার্তায় ম্যাকলসফিল্ড ক্লাব জানায়,
‘ইথানের মৃত্যু আমাদের পুরো ক্লাব পরিবারকে ভেঙে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নেই।’

বার্মিংহামে জন্ম নেওয়া ইথান কিশোর বয়সে প্রায় এক দশক উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) একাডেমিতে কাটান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে খেললেও মূল দলে অভিষেক হয়নি তার।

ম্যাকলসফিল্ডের পরবর্তী লিগ ম্যাচ আগামী শনিবার (২০ ডিসেম্বর) আলফ্রেটন টাউনের বিপক্ষে নির্ধারিত রয়েছে। তবে শোকাবহ এই ঘটনার পর ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss