1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মিরপুরে আগুন লাগা ভবন থেকে নির্গত হচ্ছে ক্লোরিন গ্যাস, বিস্ফোরণের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

রাজধানীর মিরপুরের টিসেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানো হলেও ভবনটি থেকে এখনো ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। বিস্ফোরণের শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাস সম্পূর্ণ নির্গত না হওয়া পর্যন্ত গুদামে প্রবেশ করা সম্ভব নয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঘটনাস্থলে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশের এলাকায় ক্লোরিন গ্যাসের তীব্র গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে পাশের গার্মেন্টস কর্মীরা কাজে যোগ দিতে গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হন অনেকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত গার্মেন্টসগুলো বন্ধ করে দিয়ে কর্মীদের সরিয়ে নেয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুদামটিতে হাইড্রোজেন পার–অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত-আট ধরনের বিপজ্জনক রাসায়নিক মজুত ছিল। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার পর ১২টি ইউনিটের প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদ টিনশেড এবং তালাবদ্ধ থাকায় গার্মেন্টস কর্মীরা বের হতে পারেননি। এদিকে, গ্যাস নির্গমন এলাকায় ৮০০ থেকে ১ হাজার মিটার দূরে থাকতে নির্দেশনা দেওয়া হলেও বিপদের তোয়াক্কা না করে ভিড় করছে উৎসুক জনতা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss