1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধে আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

ঢাকা, ১৭ নভেম্বর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল আরও জানিয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে সত্য উন্মোচনে সহযোগিতা করেছেন। ফলে তার অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উদ্ঘাটনের কারণে সাজা কমানো হয়েছে এবং তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই রায় দেশের রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, এবং ট্রাইব্যুনাল আইনের দিক থেকে আপিলের প্রক্রিয়া স্পষ্টভাবে নির্দেশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss