1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মাতৃভাষা দিবসে সকল বীর শহীদের প্রতি যুবলীগ নেতা নুরুল ইসলাম শেখের বিনম্র শ্রদ্ধা

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৪ Time View

শাকিল শেখঃ ২১শে ফেব্রুয়ারী মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস ১৯৫২সালে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া থানা ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারগঞ্জ সমিতি ঢাকার আজীবন সদস্য নুরুল ইসলাম শেখ।

নুরুল ইসলাম শেখ বলেন, ২১ফ্রেব্রুয়ারী, রক্তস্নাত ভাষা আন্দোলনে স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেকে।

পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই। তাঁদের অবদান ও আত্মত্যাগের ফলে যেমন রক্ষা পেয়েছে বাংলাভাষার মর্যদা, তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন-স্বাধীনতার চেতনা। বস্তুত ১৯৫২ সালের ঐতিহাসিক পথ বেয়েই ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধিনতা অর্জিত হয়। ভাষা আন্দোলনের মহান শহীদদের বাঙালি জাতি ও বাংলাভাষী জনগোষ্ঠি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। অমর একুশের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের অনন্য বহিঃপ্রকাশ ঘটে।

সবাইকে জানাই ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। একুশ আমার অহংকার,“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের”।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss