মধ্যরাতে পরপর কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগর এলাকা। পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুবার ভূমিকম্প অনুভূত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সিলেটে। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কাঁপন অনুভূত হয়।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়—
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫, গভীরতা ২০ কিলোমিটার।
দ্বিতীয়টির মাত্রা ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার।
এরপর রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩, গভীরতা ১৫ কিলোমিটার।
এছাড়া, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।
অন্যদিকে, ভারতের মণিপুরের উখরুলে রাত ৪টা ১১ মিনিটে ৩.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।