1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো নির্বাচন কমিশন

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শুধু দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss