1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ভারতে খেলতে না গেলে বাংলাদেশের বদলে অন্য দল খেলাতে পারে আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প একটি দল অন্তর্ভুক্ত করা হতে পারে।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে আইসিসি বোর্ডে ইতোমধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ভোটে বোর্ডের অধিকাংশ সদস্যই বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে আইসিসি বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে। এই সময়ের মধ্যে ভারতে গিয়ে খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে হবে বিসিবিকে। একই সঙ্গে আইসিসি চেয়েছে, বিসিবি যেন এ সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করে।

নির্ধারিত সময়ের মধ্যে যদি ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তবে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে আইসিসি সংশ্লিষ্ট সূত্র।

এদিকে বাংলাদেশকে সরিয়ে দিলে কোন দল বিশ্বকাপে সুযোগ পেতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সে ক্ষেত্রে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিশ্বকাপকে ঘিরে এই অনিশ্চয়তা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। এখন বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে আইসিসি ও আন্তর্জাতিক ক্রিকেট মহল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss