1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা চলবে, সীমান্ত ও নিরাপত্তা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১ মার্চ) জানান, ভারতের সঙ্গে সীমান্ত, লেনদেন ও যাতায়াতসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের সঙ্গে ভারতের সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সীমান্ত হত্যার বিষয়ও আলোচনা হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী দুই দেশের পক্ষ থেকে বিষয়গুলো সমাধানের চেষ্টা করবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পরই সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি র‌্যাবের কার্যক্রম সংশোধনেরও ইঙ্গিত দিয়েছেন।

অস্ত্র ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ১০ হাজারের মতো অবৈধ অস্ত্র এখনও জমা হয়নি; এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সেবা উন্নত করার পরিকল্পনা আছে, বিশেষ করে ২৭টি জেলায় যেখানে সেবা নেই।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss