1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে অর্থপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন।

আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড অনুমোদন করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই এনায়েত করিম চৌধুরী অসুস্থ হয়ে কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ সদস্যদের সাহায্যে হাজতখানায় নেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি দুদক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহীন রিশতা ও মেঝ মেয়ে তাহসীন রাইসার বিরুদ্ধে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগ এনে মামলা করেন। অনুসন্ধানের সময় বেনজীরের অর্থপাচারের সঙ্গে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়।

এর আগে, ১৩ সেপ্টেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়। ১৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, এরপর ১৬ সেপ্টেম্বর তার সহযোগীকে গ্রেফতার করা হয় এবং পরদিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss