1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপ খেলবে পাকিস্তান? আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ (সোমবার, ২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

এই বৈঠক থেকে যদি সরকারের সবুজ সংকেত পাওয়া যায়, তবে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এর আগে শনিবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানায় পিসিবি। সে সময় মহসিন নাকভি বলেন, সরকার অনুমতি না দিলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করা হয়, যেখানে তারাও সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান।

তবে গতকালই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এরপরও অংশগ্রহণের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার কথা জানাতে পারেননি পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। তিনি বলেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপে খেলা।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আসরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss