1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের সঙ্গে আলোচনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে বলা হয়,
“পাকিস্তান ইসলামিক রিপাবলিকের সরকার আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন প্রদান করছে।”

তবে একই পোস্টে আরও জানানো হয়,
“আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে, যা ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss