1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে একাধিকবার সংশোধন

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

জাতীয় সংসদে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায় পড়েন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে একাধিকবার সঠিকভাবে বক্তব্য দেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ-এর অধিবেশনে এই ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬’ উত্থাপন করতে গিয়ে বারবার বাক্যগঠনে ভুল করেন এবং সম্পূর্ণভাবে প্রস্তাবটি পড়তে পারেননি।

প্রথমবার বিল উপস্থাপনের সময় তিনি আংশিক বক্তব্য দেন। তখন স্পিকার তাকে বলেন, “আবার বলুন।” দ্বিতীয়বারেও বক্তব্যে ত্রুটি থাকায় স্পিকার আবার সংশোধন করে “অবিলম্বে বিবেচনার জন্য” অংশটি যুক্ত করে পুনরায় উত্থাপন করতে বলেন।

পরবর্তীতে তৃতীয়বারের চেষ্টায় প্রতিমন্ত্রী সঠিকভাবে বিলটি উত্থাপন করেন। এরপর বিলটি সংসদে পাস হয়।

এই ঘটনাটি সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে সাময়িক আলোচনার সৃষ্টি করে এবং কার্যক্রম কিছুক্ষণের জন্য ধীরগতিতে চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss