1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে জামায়াত আমির লেখেন,
‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
‘নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী। এটি কোনো ধাক্কা নয়, বরং একটি ভিত্তি।’

রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে তিনি বলেন,
‘২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে তারা সরকার গঠনের পথে পৌঁছেছে, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার—জনগণের বিশ্বাস অর্জন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হওয়া।’

নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায় কীভাবে গ্রহণ করা হয়—তার ওপর নির্ভর করে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়,
‘আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। জামায়াতে ইসলামী সংসদে একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss