1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিটিসিএলের দ্রুতগতির নতুন ইন্টারনেট প্যাকেজ, একই খরচে গতি ৩ গুণ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ Time View

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তার সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে গতি তিনগুণ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা একই মাসিক খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। নতুন প্যাকেজগুলো অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও অন্যান্য স্মার্ট সেবায় সুবিধা বৃদ্ধি করবে।

নতুন প্যাকেজ অনুযায়ী উদাহরণ হিসেবে:

  • ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’

  • ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’

  • ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’

আরও উচ্চ গতির প্যাকেজে:

  • ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’

  • ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’

  • ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে এবং গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss