1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বাবরি মসজিদ নির্মাণের জন্য বিপুল অনুদান, দুই দিনেও শেষ হয়নি গণনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণের জন্য তার ডাকা অর্থ সাহায্যের আবেদনেই বিপুল অনুদান জমা পড়েছে।

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের কাছে হুমায়ুন কবীর নগদ অনুদানের পাশাপাশি অনলাইনে দানেরও আহ্বান জানান। মসজিদ নির্মাণের জন্য স্থাপন করা হয়েছিল ১১টি স্টেইনলেস স্টিলের বড় দানবাক্স, যা অনুদানের জন্য সরাসরি গণনার ব্যবস্থা করা হয়।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রথম চারটি বাক্স এবং একটি বস্তা থেকে নগদে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা। বাকী সাতটি বাক্সের টাকা গণনা সোমবার বিকেল থেকে শুরু হবে। স্বচ্ছতা বজায় রাখতে এই টাকা গণনার প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হয়। হুমায়ুন কবীর জানান, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন কিউআর কোডের মাধ্যমে ৯৩ লাখ রুপি অনুদান জমা পড়ে।

বিধায়ক দাবি করেন, এই মসজিদ নির্মাণে কোনও রাজনৈতিক দলের অর্থ ব্যবহার হয়নি। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে, সম্পূর্ণ টাকা গণনার কাজ লাইভ দেখানোর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করেছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেন। হাজার হাজার মুসল্লি ও শত শত আলেম-ওলামার উপস্থিতিতে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর। এ উপলক্ষে ৪০ হাজার মানুষের জন্য রান্নারও ব্যবস্থা করা হয়েছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss