1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বাগদান সেরে ফেললেন বিএনপি নেতা ইশরাক হোসেন

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী ইশরাক হোসেন বিয়ে করতে যাচ্ছেন। এরই মধ্যে তিনি বাগদান সম্পন্ন করেছেন। ইশরাকের হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান — যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর বারিধারায় পারিবারিকভাবে তাদের আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আয়োজনটি ছিল সরল কিন্তু আনন্দমুখর।

শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ব্যারিস্টার নুসরাত খান লিখেছেন,

“আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল আমাদের বাসায় ছোট্ট এক পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসেনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। আগামী বছর একটি উপযুক্ত সময়ে আমাদের বিয়ের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। সকলের দোয়া প্রার্থনা করছি।”

ইশরাকের মা ইসমত হোসেন ও নুসরাতের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছে। দুই পরিবারই নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss