1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে চীন: উপদেষ্টা নূরজাহান

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪০ Time View

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে চীন—এ তথ্য জানালেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম।

রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, “কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা কিনেছিল চীনের কাছ থেকেই। এই আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতায় চীন এবার ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে। পাশাপাশি, ১০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন নিয়েও আলোচনা চলছে।”

তিনি আরও জানান, সম্প্রতি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর ফলপ্রসূ হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা যেন চিকিৎসা সেবা নিতে সহজেই চীন ভ্রমণ করতে পারেন—এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে চলছে।

স্বাস্থ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তিগত ও পরিকাঠামোগত উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss