1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের কয়েক মাস আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে তিনটি করে টেস্ট ও ওয়ানডে সিরিজ দিয়ে গ্রীষ্মকালীন মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। অজিরা সবশেষ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল। সেই সিরিজ শেষ করেই বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা।

নভেম্বরের প্রথম সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে শান্ত-লিটনদের দল। টেস্ট সিরিজ বাংলাদেশ সফরের শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে, ১ম টেস্ট: ১৫–১৯ নভেম্বর, জোহানেসবার্গ, ২য় টেস্ট: ২৩–২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ান। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ১ম ওয়ানডে: ১ ডিসেম্বর, ইস্ট লন্ডন। ২য় ওয়ানডে: ৪ ডিসেম্বর, গেবেরহা। ৩য় ওয়ানডে: ৭ ডিসেম্বর, কেপ টাউন। সবশেষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ১ম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর, কিম্বার্লি, ২য় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর, বেনোনি, ৩য় টি-টোয়েন্টি: ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ান। পূর্ণাঙ্গ এই সফরে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পাবে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণেই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হবে এই সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss