1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বাংলাদেশের বাদ পড়া ও স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংবাদমাধ্যমে খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরই সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে।

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশকে সময় দিয়েছিল আইসিসি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করে বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ তাদের আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।

এর দুই দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়,

“প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে।”

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি ভারতে বাংলাদেশি সন্দেহে কয়েকজনকে পিটিয়ে হত্যার ঘটনার পর এই উদ্বেগ তৈরি হয়। তবে আইসিসি জানিয়েছে, তারা ভারতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি।

আইসিসির ভাষ্য,

“বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ কারণে বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ-আয়োজক, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে।”

এ ছাড়া আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরু হওয়ার এত কাছাকাছি সময়ে ম্যাচ স্থানান্তরের অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

“স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধ পূরণ করা সম্ভব নয় বলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss