সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।”
এতে আরও উল্লেখ করা হয়, “গত ১৮ মাসের পুরো সময়জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”
২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর নিয়মিতভাবে ওই অফিসিয়াল পেজ থেকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিবৃতি, কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করা হতো।
উল্লেখ্য, পেজটি মূলত সরকারের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।
Leave a Reply
You must be logged in to post a comment.