1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বড়দিনের বার্তায় পুতিনের পতন কামনা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

ঐক্য ও শান্তির আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ও ধ্বংস কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেওয়া ওই শুভেচ্ছা বার্তায় তিনি পুতিনের নাম সরাসরি উল্লেখ না করলেও স্পষ্ট ইঙ্গিত দিয়ে তার মৃত্যু কামনা করেন।

জেলেনস্কি বলেন,
“রাশিয়া আমাদের ওপর যত দুর্ভোগই চাপিয়ে দিক না কেন, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিতে পারেনি। সেটি হলো—ইউক্রেনীয়দের হৃদয়, একে অপরের প্রতি বিশ্বাস এবং অটুট ঐক্য।”

তিনি আরও বলেন,
“আজ আমরা সবাই একটি স্বপ্নই দেখি। আমাদের সবার একটাই প্রত্যাশা—তার ধ্বংস হোক।”

একই সঙ্গে দেশবাসীর প্রতি শান্তি, ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কি এরই মধ্যে ২০ দফা শান্তি পরিকল্পনার একটি খসড়া উপস্থাপন করেছেন। এতে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দোনবাস অঞ্চলে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

তবে শান্তি আলোচনার মধ্যেও থামছে না রুশ হামলা। ইউক্রেনজুড়ে অব্যাহত রয়েছে রাশিয়ার সামরিক অভিযান। নতুন নতুন এলাকা দখলের চেষ্টায় এগিয়ে যাচ্ছে পুতিন বাহিনী।

এরই ধারাবাহিকতায় দোনেৎস্কের রোদিনস্ক এলাকা দখলে বড় অগ্রগতির দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে আকাশপথে হামলা ও স্থলপথে সেনা চলাচলের দৃশ্য দেখানো হয়েছে।

এ ছাড়া বুধবার ইউক্রেনের সুমি অঞ্চলেও ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss