1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

‘ফ্যামিলি কার্ড’ চালু করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভা

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীতারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে এক প্রজ্ঞাপনে ক্যাবিনেট ডিভিশন জানায়, ২ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীসহ মোট ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। তবে কোন কোন উপজেলায় এ কর্মসূচি শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রাথমিক পর্যায়ে প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারগুলোকে এ কার্ডের আওতায় আনা হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সমন্বিত, স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিনসহ ৭টি মন্ত্রণালয়ের সচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—
‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থাপনার একটি কার্যকর ও উপযোগী কাঠামো প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের নীতিমালা চূড়ান্ত করা, প্রাথমিকভাবে দেশের প্রতিটি বিভাগে একটি করে উপজেলায় এ কার্ড চালুর ব্যবস্থা গ্রহণ, নারীদের জন্য বিদ্যমান কোনো কার্ড ব্যবস্থাকে ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না তা পর্যালোচনা করা এবং সুবিধাভোগীদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের আওতায় প্রয়োজনীয় ডিজিটাল এমআইএস প্রস্তুত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss