1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ফোন চুরি করতে গিয়ে ধরা, চাকরি হারালেন আনসার সদস্য জেনারুল ইসলাম

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে চুরি করে বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন আনসার সদস্য জেনারুল ইসলাম। ঘটনায় তদন্ত শেষে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে দায়িত্বে ছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। দায়িত্বে থাকা অবস্থায় তিনি লোভের বশবর্তী হয়ে পোড়া ভবনের ভেতর থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন, এ সময় ঘটনাস্থলেই ধরা পড়েন তিনি।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে তাকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়।

বুধবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ৮ নম্বর গেট থেকে জেনারুল ইসলামকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা ও সততার ব্যাপারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোনো ধরনের আপস করে না। অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss