1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

‘ফিলিস্তিন অ্যাকশন’কে সন্ত্রাসী ঘোষণা বেআইনি: যুক্তরাজ্যের আদালত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

সরকারি নিষেধাজ্ঞাকে ‘মৌলিক স্বাধীনতার ওপর চরম আঘাত’ বললেন সহ-প্রতিষ্ঠাতা

যুক্তরাজ্যের হাইকোর্ট রায় দিয়েছে যে, ফিলিস্তিনপন্থী আন্দোলন সংগঠন ফিলিস্তিন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত ছিল বেআইনি। শুক্রবার দেওয়া এই রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি

রায়ের প্রতিক্রিয়ায় হুদা আম্মোরি বলেন,
“এটি ব্রিটেনে আমাদের মৌলিক স্বাধীনতার জন্য যেমন বিশাল জয়, তেমনি ফিলিস্তিনি জনগণের মুক্তির লড়াইয়েও এক ঐতিহাসিক বিজয়। সাম্প্রতিক ব্রিটিশ ইতিহাসে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সবচেয়ে চরম আঘাতগুলোর একটি এই নিষেধাজ্ঞা ছিল, যা আদালত বাতিল করল।”

তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেন,
“আমি আদালতের সিদ্ধান্তে হতাশ এবং মনে করি এই সংগঠনকে নিষিদ্ধ করাকে ‘অতিরিক্ত’ বলা সঠিক নয়। আমি আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে লড়াই করব।”

উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়। এতে করে সংগঠনটিকে আল-কায়েদা ও আইএসআইএসের মতো সশস্ত্র গোষ্ঠীর কাতারে ফেলা হয় এবং এর সদস্য হওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়।

সরকারি সিদ্ধান্তের পর শুরু হয় আইনি লড়াই, মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা এবং দেশজুড়ে বিক্ষোভ। নাগরিক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, ‘আমি গণহত্যার বিরোধী, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি’—এই লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ করায় প্রায় ২,৭৮৭ জনকে সন্ত্রাস-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের রায়ের ফলে এসব গ্রেপ্তার এখন বেআইনি হিসেবে বিবেচিত হবে।

সংগঠনটির এক মুখপাত্র বলেন,
“প্রতিবাদকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা ছিল একনায়কদের কৌশল। হাজারো বিবেকবান মানুষ সাহস নিয়ে দাঁড়িয়েছেন এবং বলেছিলেন—‘আমরা মানবো না।’”

আদালতে উপস্থিত শিল্পী নিকোলা মোক্সহ্যাম, যিনি নিজেও সংগঠনটির পক্ষে অবস্থান নেওয়ায় গ্রেপ্তার হয়েছিলেন, রায়কে ‘ন্যায়ের স্বীকৃতি’ বলে অভিহিত করেন। তিনি বলেন,
“এটি ফিলিস্তিনের পক্ষে সরাসরি আন্দোলন এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ধ্বংসযজ্ঞের বিরোধিতার এক পরম বিজয়।”

রায়ের পর লন্ডনের আদালত প্রাঙ্গণে সমর্থকদের উল্লাস দেখা যায়। তারা স্লোগান দেন—

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss