1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ Time View

ইসরায়েলের ফিলিস্তিনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি।
রবিবার রাতেই শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়, যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করেছে।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জড়ো হতে দেখা গেছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের।
তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে গাজায় হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে।

এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ একাধিক ছাত্র সংগঠনও বিক্ষোভের ডাক দিয়েছে।
রবিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিজয় নগর এলাকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদও বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে: ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো, গণহত্যার বিচার চাই, স্বাধীন ফিলিস্তিন চাই

সোমবারের জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
একইভাবে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।

এই কর্মসূচি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ফিলিস্তিন সংহতি আন্দোলনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss