1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২ Time View

মার্কিন সিনেটে আজ (বুধবার, ৪ মার্চ) প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। প্রস্তাবটি পাস হলে ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধ ঘোষণার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসবে।

বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় সকাল ১১টায় এবং বিকেল ৪টায় ভোটাভুটি হবে। এরই মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান-এ হামলা চালিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন উঠেছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় সামরিক অভিযান চালানো সংবিধানসম্মত কি না।

বার্তা অনুযায়ী, ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করেই হামলা শুরুর ঘোষণা দেন। এই পদক্ষেপকে সমর্থন করছেন না অনেক মার্কিন আইনপ্রণেতা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কংগ্রেসের ভেতরেই এখন ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক চলছে।

এদিকে, ইরান বলছে—এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss