1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রাথমিকে সংগীত নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতের

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ অর্ন্তবর্তী সরকারের কাছে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নেরও আহ্বান জানিয়েছে।

সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান বলেন, “ধর্মপ্রাণ অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় গানবাজনা চাপিয়ে দেওয়া হয়েছে, যা ইসলামবিরোধী পদক্ষেপ।” তিনি আরও বলেন, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ, তবুও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, সংগঠনটি অরাজনৈতিক এবং কোনো দলের সঙ্গে জোটের পরিকল্পনা নেই। তবে নেতা-কর্মীরা ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মামুনুল হক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss