1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ ১০ জন আটক

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক ১০ জনের মধ্যে দুজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবং বাকি সাতজনের বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

আটকদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “পরীক্ষা শুরুর আগে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। তবে এগুলো পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে কি না, তা এখনও যাচাই করা হয়নি।”

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। এতে মোট ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss