1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যমুনার পথে তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে যাত্রা করে। এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক ইস্যু নিয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ—এর সঙ্গে কোনো রাজনৈতিক এজেন্ডা জড়িত নয়।

এই সাক্ষাতের মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন তারেক রহমান। জানা গেছে, এ সময় বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যও উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সম্ভাব্য নির্বাচনের সময়সূচি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss